আল্লাহর নামের ফজিলত

আল্লাহর তায়ালার অনেকগুলো পবিত্র নাম আছে । তোমরা এই নামসমূহের সাহায্যে তাঁকে ডাকো ।
আল্লাহর তায়ালার এই নিরানব্বইটি নাম তিন শ্রেনিতে ভাগ করা হয়েছে

১, জালালীঃ এই নাম দ্বারা আল্লাহর পাক জাতের শক্তি ও মহিমা প্রকাশ পায়।
২, জামালীঃ এই নাম দ্বারা আল্লাহর সৌন্দর্য প্রকাশ পায় ।
৩, মিশ্র ।এই নাম দ্বারা উপরের দুই প্রকারের উভয় টা প্রকাশ পায় ।

মোটকথা একেক নাম এর একেক গুন ও শক্তি প্রকাশ পায়


১। আল্লাহ ; ‘আল্লাহ’ শব্দটি বিশ্বস্রষ্টা ও প্রতিপালকের সম্পূর্ন খাস নাম এবং এই পবিত্র নামটি জালালী গুন সম্পন্ন নাম । হযরত বায়োযিদ বুস্তামী (রহঃ) বলেন ৪০ দিন পর্যন্ত প্রতিদিন যদি কেউ ৪৫৫৬ বার করে পাঠ করে যিকির এর সাথে তাহলে তার সকল মনের নেক বাসনা পূর্ণ হবে । এই আমলে ফকির মিসকীনদের দান খয়রাত না করলে এটার ফজিলত থাকে না ।
২। আর রাহমানু ; পরম করুনাময় । আল্লাহ তায়ালার এই নামটি জামালী গুন সম্পন্ন নাম । এই পবিত্র নামটি প্রতিদিন নামাযের পর ১০০ বার করে পড়লে মনের খাম খেয়ালী, কোন কিছুর ভুলিয়া যাওয়ার প্রবনতা ইত্যাদি দূর হয় ।
৩। আর রাহীমু ; পরম দয়াময় । এই পবিত্র নামটি জামালী গুন সম্পন্ন নাম । এই পবিত্র নামটি ১০০ বার যিকির এর সাথে স্মরণ করলে অন্তর নরম হয় এবং অন্তরে হেদায়েতের আলো প্রবেশ করে ।এই পবিত্র নামটি কোন পাত্রে লিখে এবং এর দ্বারা পানি ধুয়ে কোন গাছের গোড়ায় ঢেলে দিলে সেই গাছে প্রচুর ফল ধরবে ।
৪। আল মালিকু ; এর অর্থ সর্বাধিকারী । আল্লাহর এই নামটি মিশ্র গুন সম্পন্ন নাম । প্রতি দিন ১২০ বার যিকির করলে আল্লাহ তায়ালা তার মনের কালিমা ও মলিনতা দূর করে তাকে যাহেরী ও বাতেনী উভয় প্রকার বরকত দান করে থাকেন ।
৫। আল কুদ্দুসু ; এর অর্থ অতি পবিত্র । (সুবুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওররুহি)এই পবিত্র বাক্যটি ১৮৫ বার পড়ে এবং তারপর ১টি রুটিতে লিখে খেলে সকল রকম এর বিপদ আপদ হতে বেঁচে আর আল্লাহ তায়ালার ইবাদত করার তওফিক লাভ করবে ।  

চলবে.................