১০ই মহররম হচ্ছে পবিত্র আশুরা । এই দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে আর এই দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবে সেটা কিয়ামতের আলামত দেখা যাওয়ার পর । হযরত আদম (আঃ) থেকে শুরু করে সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ (সঃ) পর্যন্ত যত নবী ও রাসূল এই পৃথিবীতে এসেছেন সকলেই এই দিনকে বিশেষ মর্যাদার সাথে পালন করেছেন এবং তাদের উম্মতদেরকে এই দিনকে যথাযথ মর্যাদার সাথে পালন করার নির্দেশ দিয়েছেন । পূর্বের নবী ও রাসূল রা এই দিনে রোযা পালন করেছেন আমাদের প্রিয় নবী এই দিন এবং পরের দিন রোযা রাখার জন্য বলেছেন তবে এই রোযা নফল রোযা যে ব্যক্তি এই রোযা পালন করবে তার জন্য রয়েছে সুসংবাদ আগামী একবছরের ছোট ছোট গুনা মাফ আল্লাহতায়ালা মাফ করে দিবেন । আশুরার আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে কারবালার ময়দানের সে হৃদয় বিদারক ঘটনা যা কিনা প্রায় সকলেরই জানা আছে । তাই আমাদের উচিৎ আশুরাকে যথাযথ মর্যাদার সাথে পালন করা ।