Jun 16, 2013

ইতিহাসের ভয়ঙ্কর নারীরা

রোজমেরি ওয়েশটঃ পুরোনাম রোজ মেরি ওয়েস্ট হলেও ইতিহাসে তিনি রোজ নামে পরিচিত । রোজ মানে গোলাপ হলেও মোটেও তিনি গোলাপের ন্যায় নরম প্রকৃতির ছিলেন না ।বরং তার ভয়াবহ কাহিনী শুনলে যে কারোরই গা শিউরে উঠবে । তার নৃশংসতার হাত থেকে নিজের কন্যা পর্যন্ত রেহাই পায়নি । তার ভয়ঙ্কর কীর্তিকলাপের জন্য ব্রিটেনের ২৫ গ্লুচেষ্টার ক্রওয়েলের বাড়িটি 'হাউস অব হর্' নামে পরিচিত। এ বাড়িটিই ছিল রোজের বাড়ি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো,এই সিরিয়াল কিলার মহিলার স্বামীও তাকে কিলিংয়ের কাজে সহযোগিতা করত ।দুজনকেই পরবর্তীতে মানসিকভাবে বিকৃত হিসেবে অভিহিত করা হয় । রাতের অন্ধকার নামতেই শিকারের সন্ধানে বের হতেন রোজ । তারপর সুন্দর স্বাস্থ্যবান কোনো ছেলেকে ধরে বাসায় নিয়ে আসতেন । প্রথমে ছেলেটিকে যৌন নিপীড়নের শিকার হতো ।এরপর নিজ হাতে তাকে খুন করতেন রোজ ।ধারনা অনুসারে প্রায় এক ডজনেরও বেশি ছেলেকে এইভাবে খুন করেছেন।

Mar 11, 2013

জানুন ইসলামী ব্যাংক সম্পর্কে

এখানে আপনাদেরকে ইসলামী ব্যাংক সম্পর্কে জানানো তবে এটা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্পর্কে নয় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানানো হবে ।

ইসলামী সম্মেলন সংস্থা ( O.I.C) ইসলামী ব্যাংকের একটি সুনির্দিষ্ট ও সহজবোধ্য সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছে । যা ১৯৭৮ সালে সেনেগাল এর রাজধানী ডাকার এ ( O.I.C) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অনুমোদিত ও গৃহিত হয় । তাহলো- "ইসলামী ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যার মৌলিক বিধান, নীতিমালা, বৈশিষ্ট ও কর্মপদ্ধতিতে ইসলামী শরীয়ার মূলনীতি অনুসরণের সুস্পস্ট অঙ্গীকার থাকবে এবং যার সমুদয় কাজকর্ম, আদান-প্রদান হবে সুদের লেনদেন থেকে সম্পূর্ণ মুক্ত ।"

চলবে......

Nov 25, 2012

আশুরার তাৎপর্য

১০ই মহররম হচ্ছে পবিত্র আশুরা । এই দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে আর এই দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবে সেটা কিয়ামতের আলামত দেখা যাওয়ার পর । হযরত আদম (আঃ) থেকে শুরু করে সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ (সঃ) পর্যন্ত যত নবী ও রাসূল এই পৃথিবীতে এসেছেন সকলেই এই দিনকে বিশেষ মর্যাদার সাথে পালন করেছেন এবং তাদের উম্মতদেরকে এই দিনকে যথাযথ মর্যাদার সাথে পালন করার নির্দেশ দিয়েছেন । পূর্বের নবী ও রাসূল রা এই দিনে রোযা পালন করেছেন আমাদের প্রিয় নবী এই দিন এবং পরের দিন রোযা রাখার জন্য বলেছেন তবে এই রোযা নফল রোযা যে ব্যক্তি এই রোযা পালন করবে তার জন্য রয়েছে সুসংবাদ আগামী একবছরের ছোট ছোট গুনা মাফ আল্লাহতায়ালা মাফ করে দিবেন । আশুরার আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে কারবালার ময়দানের সে  হৃদয় বিদারক ঘটনা যা কিনা প্রায় সকলেরই জানা আছে । তাই আমাদের উচিৎ আশুরাকে যথাযথ মর্যাদার সাথে পালন করা ।

Sep 24, 2012