১, এটা একটি সূরা। এটা আমি অবতীর্ণ করেছি এবং এতে উল্লেখিত বিধানাবলি অবশ্য পালনীয় করে দিয়েছি।আর তাতে আমি সুস্পস্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি।আশা করা যায় তোমরা স্মরণ রাখবে অর্থাৎ উপদেশ গ্রহণ করবে।
২,ব্যভিচারিণী ও ব্যভিচারী যদি অবিবাহিত হয়,তাহলে উভয়ের প্রত্যেককে একশত করে বেত্রাঘাত করবে।বিবাহিতদের ক্ষেত্রে ব্যভিচারের শাস্তি হলো রজম বা প্রস্থরঘাতে হত্যা করা; যা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে এর সাথে এক বছরের নির্বাসন বৃদ্বি করা হয়েছে সূন্নাহ দ্বারা। আর দাস দাসীর বেলায় উল্লেখিত দন্ডবিধির অর্ধেক প্রয়োগ হবে। আল্লাহর বিধাণ কার্যকরীকরণে যেন এরকম না হয়, যাতে তোমরা তাদের প্রতি দন্ডবিধি প্রয়োগে কিছু শিথিল করবে। যদি তোমরা আল্লাহ ও শেষ দিবস তথা পুনরুত্থানের প্রতি বিশ্বাসী হয়ে থাক। আর একদল মুমিন যেন এতুদভয়ের ওপর অর্পিত শাস্তি তথা চাবুকাঘাত প্রত্যক্ষ করে। (কমপক্ষে ৩ জন বা ৪ জন যেনার সাক্ষী)
৩, ব্যভিচারী পুরুষ যেন ব্যভিচারী নারী কিংবা মুশরিক নারী ব্যতীত বিয়ে না করে। আর ব্যভিচারী নারীকেও ব্যভিচারী পুরুষ কিংবা মুশরিক ব্যতীত কেউ বিয়ে করবে না; এটা এতদুভয়ের মাঝে সামঞ্জস্যতার কারনে উৎকৃষ্ট মুমিনদের জন্য এদেরকে অর্থাৎ ব্যভিচারীদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে।