Aug 30, 2012

হাদিস এর অনুবাদ (ক্র্য় বিক্রয় পর্ব)

হাদিস নং২৬৪২
বিখ্যাত সাহাবী হযরত নোমান ইবনে বশীর(রা) থেকে বর্ণিত, তিনি বলেন,রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন,ইসলামে হালাল বিষয়গুলো যেমন সুষ্পষ্ট হারাম বিষয়গুলোও তেমনি সুষ্পষ্ট। এতদুভয়ের মাঝে কিছু সন্দেহযুক্ত বিষয় রয়েছে, যেগুলোর বৈধতা ও অবৈধতার ব্যাপারে অধিকাংশ মানুষেরই কোনো ধারণা নেই। অতঃপর যে ব্যক্তি এসব সন্দেহযুক্ত বিষয় হতে নিজেকে বিরত রাখবে,সে নিজের দ্বীন ও ইজ্জতকে সংরক্ষণ করবে। আর যে ব্যক্তি এসব সন্দেহযুক্ত বিষয়গুলোতে পতিত হবে সে হারামের মধ্যে পতিত হবে।যেমন কোনো রাখাল যদি সংরক্ষিত এলাকার চারপাশে তার পশু চারণ করে তাহলে এ সম্ভাবনা আছে যে, তার পশু হয়ত চরে বেরানোর এক পর্যায়ে সংরক্ষিত এলাকার ভিতরে ঢুকে পড়বে।অবশেষে রাসূল (স) উপস্থিত সাহাবীগনের উদ্দেশ্যে বলেন, হে সাহাবীগণ! তোমরা জেনে রাখ, প্রত্যেক রাজা বাদশারই একটি সংরক্ষিত এলাকা থাকে,তদ্রুপ আল্লাহ তায়ালারও একটি সংরক্ষিত এলাকা রয়েছে।আর তা হলো তাঁর হারাম ও নিষিদ্ধ কাজসমূহ । তোমরা জেনে রাখ,মানুষের দেহের অভ্যন্তরে একটি ছোট্ট গোশতের টুকরা রয়েছে।যদি তা সুস্থ থাকে,তাহলে তার গোটা দেহ সুস্থ থাকে আর যদি তা বিপর্যস্ত হয়ে যায়,তাহলে গোটা দেহ বিপর্যস্ত হয়ে যায়।দেহের অভ্যন্তরের সে গোশতের টুকরার নাম হচ্ছে অন্তর।                                                              
(বুখারী ও মুসলিম)