মূল কিতাব হাদিস নং ২৬৭৯
হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী করীম (স)-কে বলল, আমি ক্রয় বিক্রয়ে প্রতারিত হই। অতঃপর মহানবী (স) বললেন, যখন তুমি ক্রয় বিক্রয় করবে তখন তুমি বলে দিবে, ধোঁকা দিবেন না আমার প্রত্যাখ্যান করার অবকাশ থাকবে। সে মতে লোকটি এরুপ বলে দিত।
ধোঁকার মাধ্যমে বিক্রি করা কবিরা গুনাহ। সুতরাং ক্রয় বিক্রয় এর ক্ষেত্রে এ পন্থা অবলম্বন না করাই উত্তম।
(বুখারী ও মুসলিম)
