Sep 4, 2012

হাদিস সংগ্রহ

মূল কিতাব হাদিস নং ২৬৪৪

বিশিষ্ট সাহাবী আবূ মাসউদ আল আনসারী (রা) থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ (স) কুকুরের মূল্য গ্রহণ, পতিতাবৃত্তির উপার্যন এবং গণনের বিনিময় গ্রহণ করা থেকে নিষেধ করেছেন।
( বুখারী ও মুসলিম )
অতএব উপার্জনের নিমিত্ত বৈধ ব্যবসা করা প্রতিটি মুমিনের জন্য আব্যশক।

মূল কিতাব হাদিস নং ২৬৫৭

প্রখ্যাত সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত; তিনি বলেন, রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, আল্লাহ তায়ালার লানত মদের ওপর, মদপানকারীর ওপর, যে মদপান করায় তার ওপর, মদ বিক্রেতার ওপর, মদ ক্রেতার ওপর, মদ বহনকারীর ওপর এবং যার প্রতি বহন করা হয় তার ওপর।
(আবূ দাউদ ও ইবনে মাজাহ)
মদপান দ্বারা মানুষের জ্ঞানের বিকৃতি ঘটে। ফলে সে চলাফেরা, কথাবার্তায় ভারসাম্য রক্ষা করতে পারে না । তাই এর ক্ষতির দিক বিবেচনা করে পর্যায়ক্রমে একে আল্লাহ তায়ালা চিরতরে হারাম করেছেন । আমাদের উচিত তা পরিহার করে চলা।